নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘা উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও রাজশহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ মামুন আড়ানী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নাসির, বাঘা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জুয়েল খান, রাজশাহী জেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু আফজালসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়াড বিএনপি নেতাকর্মীবৃন্দ।
এদিকে চারঘাট উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একই কর্মসূচী অনুষ্ঠিত হয়। সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ পাশা।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এবং পান্নাপাড়া ওয়ার্ডের মেম্বর আকছেদ আলী মন্ডল, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বানী ইসরাইল কুড়হান ও চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম জীবন।
প্রধান অতিথির বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোশহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।