বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বাড়ি নির্মাণকাজের জন্য চাঁদা না দেওয়ায় আইনজীবীকে জখম

  • প্রকাশ সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ হামলায় আহত আইনজীবী জাহিদুল ইসলাম জাহিদ। রাজশাহীতে বাড়ি নির্মাণকাজের জন্য দাবি করা চাঁদা না দেওয়ার কারণে জাহিদুল ইসলাম জাহিদ নামের এক আইনজীবীকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার রাতে মহানগরীর ডিঙ্গাডোবা ঘোষমহাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ফরহাদ নামের একজনকে ধাওয়া দিয়ে আটক করেন প্রতিবেশীরা এবং পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। আহত আইনজীবী জাহিদুল ইসলাম জাহিদ এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে জানতে চাইলে আইনজীবী জাহিদুল ইসলাম বলেন, ‘ডিঙ্গাডোবা ঘোষমহাল এলাকায় তাদের বাসার দ্বিতীয় তলার নির্মাণকাজ চলছে। বাড়ি নির্মাণের কাজ শুরু হলেই এলাকার রিকু, রকি, আনোয়ার ও নাজমুল এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা কাজে বাধা দিচ্ছিল। পরে তাঁরা শ্রমিকদের হুমকি দিতে শুরু করে। যেন তাঁরা এই কাজে না আসেন। চাঁদা না দেওয়ায় শেষ পর্যন্ত তাঁরা রড-সিমেন্টে নিয়ে গিয়ে বিক্রি করে চাঁদার টাকা তোলা হবে বলে হুমকি দেয়।

আইনজীবী জাহিদুল ইসলাম আরো বলেন, এরপর গত ১৮ জানুয়ারি রাতে এই চাঁদাবাজরা বাড়ির সীমানা প্রাচীর টপকে ছাদে ওঠে। এরপর সেখানে থাকা প্রায় এক টন রড নিয়ে যায়। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি রাজপাড়া থানায় একটি মামলা করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার রাত ৮টার দিকে আবারও তাঁরা ছাদে উঠে রড নিয়ে যেতে শুরু করে। এ সময় প্রতিবেশীদের ধাওয়ায় ফরহাদ নামের একজন ধরা পড়ে। এ ঘটনার আধা ঘণ্টা পরে আনোয়ারের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তাঁর বাড়ির সামনে আসেন। তাঁকে বেধড়ক পেটানো হয়। অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এ সময় ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থল থেকে পুলিশ এসে তাঁকে উদ্ধার করেন বলে জানান জাহিদুল ইসলাম।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিঙ্গাডোবা ঘোষমহাল, পার্শ্ববর্তী দাশ পুকুর, বহরমপুর এবং ব্যাংক কলোনি এলাকায় কেউ বাড়ি নির্মাণ করতে গেলেই একটি চাঁদাবাজ চক্রকে টাকা দিতে হয়। চাঁদা না দিলে নির্যাতন করা হয়। তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না। এই চাঁদাবাজ গ্রুপটির বিরুদ্ধে মাদক ব্যবসা এবং সেবনেরও অভিযোগ রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় হাফ ডজন করে মামলা রয়েছে। সম্প্রতি মহানগরীর পোস্টাল একাডেমি এলাকায় চার পান ব্যবসায়ীর ৩২ লাখ টাকা ছিনতাই হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, আইনজীবী জাহিদ রড নিয়ে যাওয়ার পর একটি মামলা করেছেন। এর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। বাঁকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিগগিরই তাঁদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin