বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কোকো’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদলের দোয়া

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্দ্যোগে মঙ্গলবার নগরীর মালোপাড়া হাফেজিয়া মাদ্রাসায় হাফেজদের সাথে নিয়ে দোয়া’র আয়োজন করা হয়। কোকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র ছিলেন। দোয়ায় মরহুম আরাফাত রহমান কোকো ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেইসাথে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুর্ত্তুজা ফামিন, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, যুগ্ম সম্পাদক সৈকত পারভেজ, তৌফিকুল ইসলাম মিম, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজিব, মতিহার থানা (দক্ষিণ) ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, শাহ্ মখদুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ডলার ও কাশিয়াড়াঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক মোমিনুল ইসলাম রনি।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, শাহ্ মখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল ও বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নিহাল আহম্মেদ রায়হানসহ রাজশাহী মহানগর ছাত্রদল ও সকল থানা, শিক্ষা প্রতিষ্ঠা ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin