বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে আরএমপি পুলিশ কমিশনারের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৪২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কশিয়াডাঙ্গা থানা এলাকায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার। বৃহস্পতিবার বেলা ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার আয়োজনে কাশিয়াডঙ্গা কলেজ মাঠে প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০০ জন প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় পুলিশ কমিশনার বলেন, আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। আপনাদের সেবা করার সুযোগ পেয়ে আমরা সৌভাগ্যবান মনে করছি। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি। সেইসাথে প্রয়োজনে ৯৯৯ ফোন করার কথা বলেন তিনি।

শীতবস্ত্র বিতরণ শেষে পুলিশ কমিশনার কাশিয়াডাঙ্গা থানা পরিদর্শন করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী পুলিশ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান এবং অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) মশিউর রহমান গার্ড অব অনার প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড মিডিয়া) রফিকুল আলম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কলেজের অধ্যক্ষ,সাংবাদিকবৃন্দ-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin