বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

প্রধানমন্ত্রীর আগমনে বিএমডিএ’র মতবিনিময়

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৪২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন। প্রধানমন্ত্রী রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়া¥ী লীগের আয়োজনে জনসভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তাঁর আগমন উপলক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) মতবিনিময় সভা করে। বৃহস্পতিবার দুপুরে বিএমডিএ‘র সম্মেলন কক্ষ-১ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ, সদস্য ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশে এক অনন্য শিখরে পৌঁছে গেছে। কৃষককে ন্যায্য দামে সার দেওয়া, ভুর্তুকী সহকারে কীটনাশক, বীজ ও পানি ইত্যাদি সরবরাহ করার কারণেই এটা সম্ভব হয়েছে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশে সারাবিশ্বে চতুর্থ স্থান দখল করেছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। পৃথিবীর চারপাশে ঘুরছে বঙ্গবন্ধু স্যাটেলাই, যা আমাদের অনন্য শিখরে পৌঁছে দিয়েছে। পদ্মা সেতুর এপার থেকে ওপার গাড়িতে করে মাত্র ৬ মিনিটেই পার হওয়া যাবে।

তিনি আরো বলেন, নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মিত হয়েছে। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে। একসাথে দুই হাজার কিলোমিটারের ১০০ মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আর কিছুদিন পরে কর্ণফুলী নদীর তলদেশে টানেল উদ্বোধন করবেন। সম্প্রতি আরো ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সারাদেশে মোট ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে এভাবে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। তাই আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাজশাহীতে আসছেন সেদিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারী সেখানে আনন্দের সাথে জনসভায সফল করতে যোগ দেবো আমরা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, বিএমডিএ সচিব শরিফ আহম্মেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী মুক্তাদিউর রহমান।

আরো উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (চলতি) তোফাজ্জল আলী সরকার, সহকারী প্রকৌশলী সানজিদা খানম মলি, সহকারী প্রকৌশলী আনোয়ারা খাতুন। বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সভাপতি আব্দুস সাত্তার, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরুল কায়েস বিএমডিএ কর্মচারী লীগ, রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মেসবাউল হক ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং অর্থ সম্পাদক মামুন হোসেনসহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin