বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে অগ্রণী ব্যাংক’র এটিএম বুথ উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং সেবা আরো সহজলভ্য করতে এবং দিনের ২৪ঘন্টা সেবা প্রদানের লক্ষে রোববার বেলা সাড়ে ১০টার দিকে অগ্রণী ব্যাংক রাজশাহী ক্যান্টনমেন্ট শাখায় এটিএম বুথ উদ্বোধন করা হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মুরশেদুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই বুথের উদ্বোধন করেন। পরে তিনি কেক কাটেন।

প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, অগ্রণী ব্যাংকের সকল গ্রাহককে ২৪ঘন্টা সেবা প্রদানের লক্ষে এই বুথ উদ্বোধন করা হলো। এই বুথ থেকে এখন গ্রাহকরা শুধুমাত্র টাকা উত্তোলন করতে পারবেন। আগামীতে এই বুধে সিআরএম মেশিন বসানো হবে। এই মেশিন বসালে গ্রাহকরা টাকা উত্তোলন ও জমা রাখতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে অত্র শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী ক্যান্টনবমেন্ট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাতেম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেল এর মহাব্যবস্থাপক সামসুল হক। এছাড়াও অত্র ব্যাংকের রাজশাহীর বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin