সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

প্রস্তাবিত কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় প্রস্তাবিত কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নামে সমিতি গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) রাজশাহী জেলা শাখার আয়োজনে প্রস্তাবিত কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নামে সমিতি গঠনের লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সমিতির সভাপতি নুরুন নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালব খ অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিসের জেলা ব্যবস্থাপক জুড গমেজ, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর শাখা ব্যবস্থাপক আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন ইলিয়াস, আলহাজ, তাজ আহম্মেদসহ অত্র সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি বলেন, সমিতিতে জমাকৃত সঞ্চয় ভবিষ্যতের সম্পদ যা বিপদের দিনে আপনার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। তাই সঞ্চয় করেন অসময়ে বিপদে আপদে আপনার কাজে লাগাবে। তরুনদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরোও বলেন, চাকুরির পিছনে না ছুটে নিজের পায়ে দাঁড়ান, নিজে কিছু করেন, উদ্যোক্তা হন, স্বাবলম্বী হন। আপনার উন্নয়ন মানে দেশের উন্নয়ন যা অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে। এসময় তিনি কালব ও তার অধিনস্থ গঠিত বিভিন্ন সমিতির উন্নয়ন কার্যক্রম তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin