নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিবন্ধী, বিধাব ও স্বামী পরিত্যাক্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। শুক্রবার বিকেলে প্রভাত যুব কল্যান সংঘ আয়োজনে, প্রেমতলী ফরাদপুরে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা।
স্বাগত বক্তব্য রাখেন প্রভাত যুব কল্যান সংঘের সভাপতি রাশেদা বেগম। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ সংঘ ক্লাবের সভাপতি শাহিন আলম। আরো উপস্থিত ছিলেন কারিতাস এর সভাপতি আমিনুল ইসলাম ও কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অর্থ সম্পাদক সুজনসহ অন্যান্য সদস্যবৃন্দ।