বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে অটোরিক্সা ও ব্যাটারী চুরির অভিযোগ

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে একটি অটোরিক্সা ও অটোরিক্সার চারটি ব্যাটারী চুরির অভিযোগ এনে রাজপাড়া থানায় পৃথক দুইটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ দুইটি করেন অটোরিক্সার মালিক লক্ষ্মীপুর বাকীর মোড় এলাকার মৃত কামাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম। অভিযোগে তিনি উল্লেখ করেন গোদাগাড়ী উপজেলার কাজিপুর গ্রামের মঞ্জুরের ছেলে আতারুল ৩০৮৪নং গাড়ীটি চালাতেন। আতারুল রাজশাহীর ছোট বনগ্রামের ফুলতলার মোড়ে বসবাস করতেন। চলতি বছরের গত ২৬ জানুয়ারী ভাটাপাড়া হিমালয় ফ্যাক্টরীর পাশ থেকে নিয়ে যেয়ে এ পর্যন্ত আর ফিওে আসেনি। অত্র অটোরিক্সার মূল্য নব্বই হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এদিকে আরেকটি অভিযোগে তিনি উল্লেখ করেন ৩১৪৫ নম্বর গাড়িটি বড়াই গ্রাম উপজেলার জোয়াড়ী গ্রামের রুবেল আহম্মেদ চালাতো। চলতি বছরের ৮ জানুয়ারী আনুমানিক সকাল ১০টার দিকে ভাটাপাড়া হিমালয় বরফ ফ্যাক্টরীর পাশে রাব্বির গ্যারেজ হতে অটোরিক্সাটি নিয়ে যায়। সন্ধ্যার পরে ফিরে আসার কথা থাকলেও এ পর্যন্ত ফিরে আসেনি। পরে তিনি গাড়িটি দাশপুকুর মোড়ে পেলেও গাড়ির ব্যাটারী একটিও পাননি। চারটি ব্যাটারীই চালক রুবেল চুরি করে নিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। আসামীদের দ্রুত গ্রেফতার ও গাড়ি ও ব্যাটারী উদ্ধার করে দেয়ার জন্য আইনশৃংখলাবাহিনীর নিকট অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin