নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সন্ত্রাসী ও সরকারের দমন-নিপিড়ন, নির্যাতনের বিরুদ্ধে এবং বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি এবং ১০ দফা, জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্য পণ্য, গ্যাস বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে রাজশাহী মহানগরীর সোনাদিঘির মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সমাবেশে আটটি বিভাগের নেতাকর্মী ও সমর্থকগণ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করেন। সমাবেশের শুরুর অনেক পূর্ব থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। এসময়ে রাজশাহীর মূল শহর সাহেব বাজার, বাটার মোড় ও সোনাদিঘীর মোড়সহ অন্যান্য রাস্তা জনগণের চাপে সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যায়। নেতাকর্মী, সাধারণ জনগণ ও সমর্থকদের এমন উপস্থিতিতে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।
ধন্যবাদ দিতে গিয়ে বলেন, এই অবৈধ সরকারের পতনের আর বেশীদিন নাই। সময় খুব সন্নিকটে। এজন্য চলমান আন্দোলনকে আরো বেগমান করতে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মিনু।