বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশ সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। সোমবার (০৬ ফেব্রুয়ারি) মৃত্যুবার্ষিকী স্মরণে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক রেজভী আহমেদ ভূঁইয়া ও মাইশা সামিহা জামান শ্রেয়া।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া রাসিক মেয়রের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা।

এদিকে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, মাহফুজুল আলম লোটন, বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন, আইন সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, কানিজ ফাতেমা মিতু, মহানগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন প্রমুখ।

মরহুমা জাহানারা জামানের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে আরো শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর যুবলীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, মহানগর যুব মহিলা লীগ, মহানগর শ্রমিক লীগ, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগ, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগ, মতিহার থানা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, জাহানারা জামান স্মৃতি সংসদ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রাজশাহী কলেজ ছাত্রলীগ, রুয়েট ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ, রুয়েট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, পলিটেকনিক ছাত্রলীগ, শাহমখদুম থানা ছাত্রলীগ, মতিহার থানা ছাত্রলীগ, রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগ, রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এছাড়া দিবসটি স্মরণে সকালে উপশহরস্থ রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদ জোহর নগর ভবন মসজিদ সহ রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin