বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

চাকুরী দাতা প্রতিষ্ঠানের সাথে দিনের আলো হিজড়া সংঘের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সোমবার বেলা ১১টা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং কর্মসংস্থানের মাধ্যমে আদর্শ জীবন গড়ার লক্ষে চাকুরী দাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এই মতবিনিমিয় সভা হয়।

নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, সেভদি নেচার এর চেয়ারম্যান মিজানুর রহমান, স্পেস সংস্থার নির্বাহী পরিচালক কামরান নাফিস, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় ও দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি।

দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী আশফিয়া আলম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান, কোষাধ্যক্ষ মোস্তফা আহম্মেদ, সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠির অন্যান্য সদস্যগণ।

উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে আর বেশীদিন সময় লাগবেনা। সরকার এই জনগোষ্ঠির স্বীকৃতি দিয়েছে। এছাড়াও তারাও লেখাপড়া শিখছে। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে তারা দক্ষ হয়ে উঠছে। এখন শুধু কর্মের জায়গা দরকার। বিভিন্ন শিল্পকারখানা বেসরকারী উন্নয়ন সংস্থা ও সরকারের বিভিন্ন দপ্তরে অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী চাকুরী দেয়ার আহ্বান জানান তারা। সেইসাথে সুযোগ পেলে নিজেদের প্রতিষ্ঠানে চাকুরীর ব্যবস্থা করা হবে বলে আশ^াস প্রদান করেন অতিথিবৃন্দ।

সভাপতি তার বক্তব্যে এই জনগোষ্ঠিকে মুলধারায় এগিয়ে নিতে কর্মের ব্যবস্থা করার জন্য সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্ণধারদের অনুরোধ জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin