বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএমডিএ’র সেচ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ইএসডিও এর প্রধান কার্যালয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নের দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশ বিশ্ব দরবারে এখন অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে কৃষিতে আমুল পরিবর্তনে এসেছে। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন এক ইঞ্চি জমিও ফাঁকা না রাখতে। এমন কি কৃষি জমি নষ্ট করে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান বা শিল্পঅঞ্চল গড়ে তোলা না হয়, এজন্যও নির্দেশনা দিয়েছেন।

তিনি আরো বলেন, বরেন্দ্র অঞ্চল একসময় মরুভূমি অবস্থায় পড়েছিল। তখন কৃষি কাজের জন্য বৃষ্টির উপর নির্ভর করে থাকতে হতো। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঠিক তদারকির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে এখন এক ফসল থেকে তিন ফসল হচ্ছে। এমন কি কোন কোন এলাকায় চার ফসলও হচ্ছে। বর্তমানে বাংলাদেশে এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ থেকে খাদ্য উদ্বৃত্তে পরিণত হয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে বরেন্দ্র অঞ্চলে কৃষকের ভাগ্যের মান পরিবর্তন করতে হবে এবং মাঠ পর্যায়ে কৃষক যেন কোনো সমস্যায় না পড়ে সেজন্য বরেন্দ্রর কর্মকর্তা কর্মচারীদের সব সময় সচেতন থাকতে হবে। সেচ মৌসুমে কৃষকগণ যাতে কওে কোন সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্যও পূর্বে তিনি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বিভিন্ন সুবিধা ও সমস্যার কথা শোনেন। সমস্যাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে বলে তিনি।

ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন বিএমডি এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, বিএমডিএ পরিচালনা পর্ষদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, ঠাকুরগা জেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, তত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন ও নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অত্র প্রকল্প সর্ম্পকে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্প পরিচালক রেজা মো: নূরে আলম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin