বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি’র মহানগর পদযাত্রা সফল করায় ধন্যবাদ জানান ঈশা

  • প্রকাশ সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে শরিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক ভূবন মোহন পার্কে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গ্যাস, বিদ্যুৎ. চাল, ডাল, তেল ও আটাসহ নিত্যপ্রয়োজীনয় দ্রব্য সার ও ডিজেল, কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবী আদায়ের লক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায় থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা একাত্বতা প্রকাশ করে আলাদাভাবে পদযাত্রা করেন। নেতাকর্মী ও সমর্থকগণ ভুবন মোহন পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু করে রাজশাহীর মূল শহর সাহেব বাজার, বাটার মোড় হয়ে অন্যান্য রাস্তা প্রদক্ষিন করেন। এসময়ে পুরো শহর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। অন্যদিনে সাগরপাড়া হতে পদযাত্রা শুরু করে বাটার মোড়ে এসে শেষ করেন। উভয় সফলভাবে পদযাত্রা করায় নেতাকর্মী, সাধারণ জনগণ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি’র গণজোয়ার শুরু হয়েছে। এ গণজোয়ার কোনভাবেই রোধ করা যাবেনা। যেখানেই বিএনপি কর্মসূচী দিচ্ছে সেখানেই লোকের জনস্রোত বইছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করেন। জনগনের এই অংশগ্রহন পদযাত্রাকে শতভাগ সাফল্যমন্ডিত করে। পদযাত্রা সফল করায় সবাইকে আবারও ধন্যবাদ জানান ঈশা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin