নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের আয়োজনে রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতাল মাঠ প্রাঙ্গনে প্রতিযোগিতা সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সভাপতি গোলাম সারওয়ার স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, এনবিকেপিএসএস রাজশাহী বিভাগীয় সচিব ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া স্বপন, ও সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন। এনবিকেপিএসএস রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন এনবিকেপিএসএস চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আফসার আলী, রাজশাহী মহানগরের যুগ্ম সচিব ইয়াসমিন আরা ও ক্রীড়া সচিব সাইদুর রহমানসহ বিভিন্ন থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা শিশুদের জন্য খুব প্রয়োজন। কারন শারীরিক পরিশ্রম না হলে শরীর সুস্থ্য থাকেনা। সুস্থ্য শরীর গঠনে এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সন্তানদের বিরত রাখতে খেলাধুলা অবশ্যই করাতে হবে। তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে দ্রুত সময়ে পরিচিতি লাভ ও সম্মান দুটোই পাওয়া যায়। এজন্য আগামীতেও এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য আয়োজকদের অনুরোধ করেন প্রধান অতিথি।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে বিভাগীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য প্রস্তুতি অব্যাহত রাখতে হবে। দুই বিভাগের খেলোয়ারগণ প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। এটা রাজশাহী কিংবা রংপুরে হতে পারে। যেখানেই হোক পূর্ন শক্তি নিয়ে মাঠে নামতে হবে বলে জানান তিনি। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।