নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কৃতি সন্তান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রদলের সদস্য সচিব আলি আহমাদ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মেধাবীদের সংগঠন, ছাত্র আন্দোলনের অগ্রদূত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে আলি আহমাদ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষে ও অভিনন্দন জানিয়েছেন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মূর্তুজা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর ছাত্রদলের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।
রাজশাহী মহানগর ছাত্রদল আশা করে, আগামী দিনগুলোর আন্দোলন সংগ্রামে, আলি আহমাদ তার মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।