নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বাগানপাড়ার মুক্তিদাতা হাই স্কুলের আয়োজনে নবীন বরণ ও পুরস্কার বিতরণ করা হয়। মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, হাতের লেখা ও আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে এই পুরস্কার বিতরণ হয়। সেইসাথে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় অডিটরিয়ামে সুচনা নৃত্য ও মোমবাতি প্রজ্জলনের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয়।
মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশ এর ভিকার জেনারেল, ফাদার ফাবিয়ান মারান্ডী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশ ভূমি সেক্রেটারী ফাদার লিটন কস্তা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ইসরাত জাহান ইভা। শিক্ষক সুরভী রোজারিও এর সঞ্চালনায় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই বিদ্যালয় অত্যন্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত। এছাড়াও বিদ্যালয়ের সামনের রয়েছে প্রসস্ত খেলার মাঠ। এজন্য শিক্ষার্থীরা যেমন কোলাহল মুক্ত থেকে লেখাপড়া শিখতে পারে, তেমনি খেলাধুলাও করতে পারে। নয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই বিদ্যালয়ের নিয়ম কানুন একটু আলাদা। শিক্ষকবৃন্দরা যেমন নিয়ম কানুন মেনে চলেন, তেমনি তোমাদেরর সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। বক্তব্য শেষে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।