বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহী সুজাউদ্দৌলা কলেজের ভিন্ন পদক্ষেপ

  • প্রকাশ সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাই জাতীর মেরদন্ড। শিক্ষাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান নানা ধরনের উদ্যোগ গ্রহন করে থাকে। এমনি একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে রাজশাহীর তেরখাদিয়ার অবস্থিত আলহাজ¦ সুজাউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল। অত্র কলেজে সম্পূর্ন কলেজের ব্যবস্থাপনায় সকল শিক্ষার্থীর জন্য কলেজ চলাকালীন প্রতিদিন টিফিনের ব্যবস্থা করেছেন।

বুধবার বেলা ১১টায় অত্র কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমিন প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিফিন কার্যক্রমেনর উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন আলহাজ¦ সুজাউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, পরিচালনা পর্ষদের সদস্য সোলেমান প্রামানিক ও আব্দুল গফুর সরকারসহ অত্র কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মানজান বলেন, কলেজের পাশেই রয়েছে আদিবাসী পাড়া। এছাড়াও অনেক শিক্ষার্থী আছে তারা অনেক সময় নাস্তা না করেই কলেজে চলে আসে। এতে একদিকে যেমন যেমন তাদের শরীরের ক্ষতি হয়, অন্য দিকে তারা দ্রুত সময়ের মধ্যে কলেজ থেকে চলে যেতে চায়। এ অবস্থা রোধ করতে এবং শিক্ষার পরিবেশ ভাল রাখতে তিনি এই ব্যাতিক্রমী পদক্ষেপ গ্রহন করেছেন। এই কার্যক্রম ফলপ্রসু হলে আগামীতে আরো ভালো কিছু করবেন বলে উল্লেখ করেন অধ্যক্ষ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin