বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহত

  • প্রকাশ সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় কামাল হোসেন (৫৫) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামে। তিনি সাইকেলে ঝুড়িতে করে মুরগির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, নিউ সেঞ্চুরী নামের একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় মুরগির ব্যবসায়ী বাসটিকে ওভারটেক করার সময় পিছনের ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। এতে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের দল এসে লাস উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, প্রায় রাস্তার একপাশ দখল করে বাস রাখেন পরিবহন মালিকরা। এজন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ারদী হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ভদ্রা মোড় থেকে তালাইমারীর দিকে আসার পথে একই দিকে থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী কামাল হোসেন নিহত হন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসাথে এই বিষয়ে দূর্ঘটনার মামলা দায়ের করা হয়েছে। তবে আসামী আটকের চেষ্টা চলছে। তবে ট্রলি আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin