বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আমনুরায় বাল্যবিবাহ, মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদ এর আমনুরা মিশনে স্থানীয় জনগণের সাথে বাল্যবিবাহ, মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১টায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর আয়োজনে। সভায় সভাপতিত্ব করেন উত্তর বঙ্গ আদিবাসী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুলেশন (এনএজিআর) এর নির্বাহী পরিচালক ষ্টেফান সরেন, ঝিলিম ইউনিয়ন পরিষদ ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য জোহরা বেগম।

উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম্য প্রতিনিধি ডেভিড ধনাই হেমব্রম, আমনুরা মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ টুডু ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মকর্তা উত্তম মন্ডল। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন এনএজিআর সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা প্রদীপ হেমব্রম। সভায় জনগণকে বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে অবগত করা হয়। সেইসাথে শিশু নির্যাতন তাদের মানসিক ও শারিরীক বিকাশে প্রতিবন্ধকতা সে সম্পর্কে অবগত করা হয়। জনগণের পক্ষে সবাই শপথ নেন বাল্যবিবাহ, মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার।

এ বিষয়ে এনএজিআর এর নির্বাহী পরিচালক বলেন, সামাজিক সচেতনতা বিষয়ে এই এলাকায় আগে থেকেই কাজ করছে। সবাইকে সাথে নিয়ে এ সামাজিক সমস্যার মোকাবেলা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin