বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ লক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রাজশাহী মহানগরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর বরেন্দ্র জাদুঘরের সামনে থেকে র‌্যালী বের করেন নেতৃবৃন্দ। র‌্যালি নিয়ে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর মালোপাড়াস্থ বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ করেন।

সেখানে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় মৎসজীবী দলের নেতারা অতিসত্বর তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সব মিথ্য্ মামলা প্রত্যাহার সহ কারাবন্দি সকল বিএনপি’র নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবী জানান। নইলে মৎসজীবী দলের উদ্যোগে রাজশাহীতে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মৎস্যজীবী দলের সভাপতি প্লাবন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাহিদ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মিল্টন আলী ও মোহাম্মদ রজব, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আলী ও দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজমুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin