নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীর মহানগরের অন্তর্গত শাহ্ মখ্দুম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শরিবার বিকেলে পদযাত্রা অনুষ্ঠিত হয়। নগরীর শালবাগান বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্যাস, বিদ্যুৎ. চাল, ডাল, তেল ও আটাসহ নিত্যপ্রয়োজীনয় দ্রব্য সার ও ডিজেল, কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবী আদায়ের লক্ষে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ পদযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। পদাযাত্রা পূর্ব সমাবেশ ও পদযাত্রায় সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাফিকুল ইসলাম শাফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য রোজি ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো। এছাড়াও বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারাদেশে একযোগে চলছে বিএনপি পদযাত্রা। এ পদযাত্রা দেখে ভয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকার শান্তির সমাবেশের নামে আশান্তির সমাবেশ করছে। এখন আর বিএনপি’র কোন কর্মসূচীতে আওয়ামী সন্ত্রাসীরা বাধা দিতে সাহস না পেয়ে এখন তারা এই শান্তির সমাবেশ করছে। তিনি বলেন, রাজশাহীতে একজন বর্তমানে সব থেকে ভাইরাল ও বিতর্কিত ব্যক্তি তিনি শান্তির সমাবেশে বক্তব্য রাখেন। যার জীবনে কঠোরভাবে অশান্তি লেগে আছে, সে আবার শান্তির সমাবেশ করে। এ সব ভন্ডামী বাদ দিয়ে ক্ষমতা ছেড়ে দেয়ার জন্য বলেন তিনি। সোজা পথে ক্ষমতা না ছাড়লে কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই বিনা ভোটের সরকারকে বিতারিত করা হবে বলে উল্লেখ করেন তিনি।