শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বিভিন্ন দাবীতে রাজশাহী বাইকার্স ক্লাব’র মানববন্ধন

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৪৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ধরনের দাবী নিয়ে রাজশাহীতে বাইকার্স ক্লাবের (আরবিসি) আয়োজনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকার ১০টার দিকে নগরীর রানীবাজাস্থ অলকার মোড়ে বাইকার বিরোধী নীতিমালা প্রত্যাহার, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে বাইক চলাচলের জন্য উন্মুক্ত করণ ও ভিত্তিহীন সকল নীতিমালা প্রত্যাহার ও বাইকারদের অধিকার আদায়ের দাবীতে এবং সিটি এলাকায় ঘন্টায় ৩০কিলোমিটার বেগে বাইক চালানোর নীতিমালা ঘোষনার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজশাহী বাইকার্স ক্লাব এর সভাপতি আব্দুল আওয়াল এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী রাইডার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার তন্ময়, ঘোস্ট রাইডার্স ষ্টেশন (ইয়ামাহা) এর স্বত্বাধিকারী পিয়ান জিআরজেড, কে.আর বাইক সেন্টারের স্বত্বাধিকারী কে.আর কয়েল, মোটর সাইকেল ভ্যালীর সি.ই.এ আবু সাঈদ মাহমুদুল হাসান ও নেসকো কর্মকর্তা আসিক উল বাশারসহ অন্যান্যরা।

এছাড়াও ইনসেন রাইডার্স, জিরো.২ বয়েজ রাজশাহী, চাঁপাই রাইডার্স ক্লাব, চাঁপাই বাইক রাইডার্স, রাফ রাইডার্স নাটোর, বাইকার অব সিরাজগঞ্জ, রহনপুর রাইডার্স ক্লাব, নওগাঁ বাইক রাইডার, ওয়াই.আর.সি রাজশাহীর প্রতিনিধিসহ অন্যান্য বাইকারগণ উপস্থিত ছিলেন।

মাবনবন্ধনে বাইকাররা বলেন, তারা মোটর সাইকেল নিবন্ধন করে, প্রকৃত ড্রাইভিং লাইসেন্সসহ সম্পূর্ন নিরাপত্তা বজায় রেখে রাস্তার বাইক চালান। এই বাইকের মাধ্যমে ব্যবসায়ীক ও পারিবারিক অনেক কাজ তারা দ্রুত সময়ে করে ফেলতে পারেন। সেইসাথে অনেক সময় রোগি নিয়ে তারা হাসপাতলেও যান। শুধু তাই নয় সরকার মোটর সাইকেলের পিছনে কাউকে না নেয়ার যে ঘোষনা দিয়েছেন তা অমুলক। কারন মোটর সাইকেলে রয়েছে দুইজন বসার সিট। তাহলে এই ধরনের ঘোষনা হ্যাস্যকর বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, চাকরী অথবা ব্যবসা করার কারনে অনেক সময় নিকট আত্মীয় ও বাবা-মাদের সাথে ঈদ করতে কিংবা অন্য কোন কারনে দ্রুত স্ত্রী সন্তানদের নিয়ে বাইকে করে যেতে হয়। এই ঘোষনা প্রত্যাহার না করলে তারা চরম বিপদে পরে যাবেন বলে উল্লেখ করেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin