নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাশিয়াডাঙ্গা প্রিমিয়ার ফুটবল লীগ শুক্রবার চুড়ান্ত প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হয়েছে। টাইগার স্পোটিং ক্লাব এর আয়োজনে শুক্রবার রাতে কাশিয়াডাঙ্গা ঈদগাহ ময়দানে এন.এস স্পোটিং ক্লাব ও আয়শা স্টার এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আয়শা স্টার দ্বিতীয়ার্ধে দুই গোল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উভয় দলের মধ্যে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম হাফিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবার হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ সদস্য তফিকুল ইসলাম, সমাজ সেবক ফারুক হোসেন ডাবলু, হড়গ্রাম ইউপি ২নং ওয়ার্ড সদস্য এরশাদ আলী, ১নং ওয়ার্ড ইউপি সদসন্য দুলাল হাসান, ৩নং ইউপি সেদস্য সাজাহান আলী, সমাজ সেবক আলহাজ¦ তোফাজ্জল হোসেন, ব্যবসায়ী ও রাজনীতিবিদ শামিম রেজা, সমাজ সেবক আলাউদ্দিন।
খেলা পরিচালনা কমিটর সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন পিন্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কিশোর ফুটবল একাডেমির কোচ আ.ফ.ম মামুনাল ইসলাম জেট, পবা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ রহমান সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল মতিন পিপলুসহ অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য এই ফুটবল লীগ গত ফেব্রুয়ারী মাসের ২১ তারিখ শুরু হয়েছিলো। লীগে মোট বারটি দল অংশ গ্রহন করেন। লীগে সর্বচ্চো গোলাদাতা হন বিজয়ী দলের সাগর । তিনি এই লীগে মোট ৭টি গোল করেন।