বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই বাঙালি: ধর্ম প্রতিমন্ত্রী

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, এমপি বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ বসবাস করে। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই বাঙালি। মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশ স্বাধীন করেছে। সংখ্যালঘু বললে অন্যদের অসম্মান করা হয়। কাজেই ধর্মীয় সম্প্রীতি যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। আমাদের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল সকল ধর্মের মানুষ সমঅধিকার পাবে। সেটা আমরা অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছি। আমরা মডেল মসজিদ, গির্জা, মন্দিরসহ ধর্মীয় অনেক প্রতিষ্ঠান তৈরি করেছি। সকল ধর্মই আমাদের কাছে সমান।
তিনি বলেন, ফিৎনা-ফাসাদ, দাঙ্গা-হাঙ্গামা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আমরা সবাই উদার হতে পারছি না। প্রত্যেক ধর্মেই বলা আছে আপনার প্রতিবেশী খেতেপাচ্ছে কিনা সেটার খোঁজ নেয়া, যাতে সম্প্রীতি তৈরি হয়। ফরিদুল হক খান আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্প্রদায়িক শান্তির কথা বলে গেছেন। আমাদের রাষ্ট্রীয় চারটি নীতির একটি নীতিও সে কথাই বলে। প্রধানমন্ত্রী সেই নীতিতে কঠোর অবস্থানে আছেন।
এবারের হজ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এবার পূর্ণাঙ্গ হজ হবে। প্রায় ১ লক্ষ ২৭ হাজার মুসল্লি এবার হজ করতে যাবেন। বিমান ভাড়া এবং সৌদী সরকারের আবাসন সুবিধা বৃদ্ধির কারণে হজের টাকা বৃদ্ধি করা হয়েছে। হজ করার পর যদি দেখা যায় টাকা কম খরচ হয়েছে, তবে হাজিদের টাকা ফেরত দেয়া হবে। প্রত্যেক মুসল্লি যাতে সুন্দরভাবে হজের ফরজ পালন করতে পারে সে বিষয়ে খেয়াল রাখা হবে বলে তিনি জানান।
সরকারের গত ১৪ বছরের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে তিনি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কাজ করার আহ্বান জানান। তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ারপরামর্শ দেন।
জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আয়েন উদ্দীন, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো: আশরাফুল আলম বক্তৃতা করেন। অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin