বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য ভোক্তা ও ব্যবসায়ী উভয়কে স্মার্ট হতে হবে: বিভাগীয় কমিশনার

  • প্রকাশ সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি বলেন, জনগণকে সচেতন করতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের ভূমিকা অপরিসীম। অধিকার কেউ দেয় না। অধিকার আদায় করে নিতে হয়। ভোক্তার অধিকার আদায়ের জন্যই বিশ্ব সম্প্রদায় ভোক্তা অধিকার দিবস সৃষ্টি করেছে। বুধবার সকালে বিভাগীয় কমিশনার তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, দেশে বেশ কিছু নজর কাড়া উন্নয়ন হয়েছে, যা নিয়ে বিশ্বের দরবারে দেশবাসী গর্ব করতে পারছেন। কিন্তু কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। ভোক্তা হিসাবে জনগণের অধিকার সচেতনতার অভাব রয়েছে বলে উল্লেখ করেনি তিনি। সেইসাথে ভোক্তার অধিকার সুনিশ্চিত করার জন্য ভোক্তার মানসিকতা পরিবর্তনের উপর গুরুত্বারোপ করে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য ভোক্তা ও ব্যবসায়ী উভয়কে স্মার্ট হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সামসুন নাহার, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন ও কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিভাগীয় কমিশনার বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ এর উদ্বোধন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin