নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবার ওমরপুরে পাস্টরাল সেন্টার বিশপস্ হাউস এ ক্ষুদ্র নৃগোষ্ঠি সাঁওতাল জাতিসত্তার সংস্কৃতি লালন, চর্চা, প্রচার, প্রসার ও সংরক্ষণে সমাজপতি ও নেতৃবৃন্দের করণীয় শীর্ষক মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন সভায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিমপ জেভার্স রোজারিও, ডিডি, এসটিডি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডি, উন্নয়ন ও প্রশাসনিক পরিচালক ফাদার উইলিয়াম মুরমু, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য কলেস্তিনা হাঁসদা ও সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভাপতি বলেন, নানা কারনে আদিবাসীদের ঐতিহ্যগত সংস্কৃতি, চর্চা না করার কারনে হারিয়ে যেতে বসেছে। এর মধ্যে অনেক সংস্কৃতি হারিয়ে গেছে। এসব সংস্কৃতি পুনরুদ্ধার ও সংরক্ষণ এবং চলমান সংস্কৃতিগুলো যেন সময়ের বিবর্তনে হারিয়ে না যায়, সেজন্য রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, যারা সমাজের প্রবীন ব্যক্তি,তারাই পারেন প্রকৃত সংস্কৃতি তুলে ধরতে। সংস্কৃতি রক্ষায় সমাজপতি ও ধর্মীয় নেতাসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।