বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

শনিবার রাজশাহী কম্পিউটার সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৮মার্চ শনিবার রাজশাহী কম্পিউটার সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন (২০২৩-২০২৪)। এই নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদন্দিতা করছে। রাজশাহী কম্পিউটার সমিতির প্যানেল থেকে সভাপতি পদে জুলফিকার ওয়ালিউল্লাহ রুমি, সহ-সভাপতি পদে কাবিল হক সিয়াম, সাধারণ সম্পাদক পদে আহমেদ রিজভী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান মিল্টন, কোষাধ্যক্ষ পদে আবু বকর সিদ্দিক, পরিচালক-১ পদে হুমায়ুন কবীর জন, পরিচালক-২ পদে আমিনুল ইসলাম সোহেল, পরিচালক-৩ পদে মাসুদুর রহমান ও পরিচালক-৪ পদে এস এম শামিম নির্বাচন করছেন।

অন্যদিকে ইয়াং স্টার প্যানেল থেকে সভাপতি পদে নজরুল ইসলাম সেন্টু, সহ-সভাপতি পদে রাকিবুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা, কোষাধ্যক্ষ পদে রুবেল আলী, নির্বাহী সদস্য-১ রাজ আলী ও নির্বাহী সদস্য-২ শাকিল আলী।

আগামী শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে জানা গেছে। উভয় প্যানেলের সদস্যরা জয়লাভ করবেন বলে আশাব্যক্ত করেন। সেইসাথে যোগ্য প্রার্থী দেখে মতামত পেশ করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ করেন তারা। মোট ৮৩জন বৈধ ভোটার ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin