নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন এর নেতৃত্বে রাজশাহী বিদায়ী জেলা প্রশাসক আব্দুল জলিলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রোববার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময়ে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সহ-সভাপতি গোলাম কিবরিয়া ও শারমিন আলতাফ, সদস্য সচিব ফারুক হোসেন এবং শিক্ষক রোজিনা পারভীন।
এ সময়ে জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান। সেইসাথে আগামীতে যেন সরকারের অর্পিত দায়িত্ব যেন পালন করতে পারেন তার জন্য দোয়া প্রার্থনা করেন। এদিকে গোলাম সারওয়ার স্বপন জেলা প্রশাসকের দীর্ঘায়ু কামনা করেন। উল্লেখ্য রাজশাহী জেলা প্রশাসক অর্থ মন্ত্রণালয়ের বদলি হয়েছেন। তিনি আগামী ২৯ তারিখ রাজশাহী থেকে বিদায় নেবেন বলে জানা গেছে।