নিজস্ব প্রতিবেদক: “এক সাথে পথ চলি মিলন সমাজ গঠন করি” এই মূলসুরকে মনে লালন করে রোববার কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে কারিতাস’র রবিবার উদ্যাপন এবং লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই দিবসের মুল বিষয় হচ্ছে প্রতি বছর খ্রীষ্ট ধর্মের তপস্যাকালে চতুর্থ রোববার কারিতাস পরিবার তথা কারিতাস দিবসটি উদযাপন করা হয় বলে আয়োজক সংস্থার প্রতিনিধি জানান।
কারিতাস রাজশাহী অঞ্চলের মহিবাথানস্থ ফাদার এফ. চেস্কাতো সম্মেলন কক্ষে আয়োজিত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, বিশপ, রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশ। সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক (ডেজিগনেট), ডেভিড হেম্ব্রম। মূল বক্তব্য উপস্থাপন করেন খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক রেভা. ফাদার বাবলু কোড়াইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটি, সদস্য আব্দুস সামাদ মন্ডল, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্য রেভা. ফাদার হেনরী পালমা স্নেহানীড়, আলীগঞ্জের পরিচালক ও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্য সিস্টার দীপিকা পালমা ও রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর রেভা. ফাদার প্রেমু রোজারিও।
এছাড়াও কারিতাস বাংলাদেশের সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্যবৃন্দ, কারিতাসের কর্মীবৃন্দ ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে কারিতাস এ দশ বছর একটানা চাকরী করায় ১৩জন, পনের বছর চাকরী করায় ৯জন, ২০ বছর চাকরী করায় ১০জন এবং ২৫ বছর চাকরী করা স্টাফদের মধ্যে লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়।