বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে গ্লোবাল ওয়ান’র খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ওয়ান, লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী, শিশু, এতিম, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা ও গর্ভবতী নারীদের জন্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘ইউএমআর’ এর অর্থায়নে রাজশাহীতে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র বিধবা এবং এতিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

রোববার সকালে কাশিয়াডাঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে অত্র সংস্থার আয়োজনে ও ইউএম আর’ এর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ ছিলেন ইউএমআর এর প্রোগ্রাম ম্যানেজার হাবিব রাজেহ। কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল করিম শাহ’ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল ওয়ান এর হেড অফ লজিস্টিক এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অফিসার রমজান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন, রাজশাহী সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র-১ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ রাজশাহী জেলার সভাপতি গোলাম মুর্শেদ মুসা, গ্লোবাল ওয়ান এর প্রোগ্রাম অফিসার আকিব জাবের ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহসান হাবিবসহ উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য প্রতি পরিবারের মাঝে ২০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ০.৫ কেজি মশলা, ১ কেজি সেমাই, ৪ কেজি চিড়া, ১ কেজি মুড়ি বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin