নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে রোববার প্রথম গ্রহরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহী কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
রোববার সন্ধ্যায় নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল হক শাফিক ও জয়নাল আবেদিন শিবলী, বজলুল জক মন্টু, সদস্য আরিফুল শেখ বনি, আব্দুল্লা ও নূরে কুতুব মিলন।
আরো উপস্থিত ছিলেন মহানগর মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক সৈকত পারভেজ সদস্য, জীবন, সোহান ও নাদিম, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়াহিদ আবির, সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাফি, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আব্দুল্লা ও বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত চৌধুরীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

গভাপতি তাঁর বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দেয়ায় বাংলাদেশ নামে একটি দেশ সৃষ্টি হয়েছে। শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমান জীবনের মায়া ত্যাগ করে পাক হানাদার বাহিনীদের নিকট হতে তৎকালীন পূর্ব পকিস্তান থেকে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম একটি দেশ গঠণ করার জন্য তিনি এই ঐতিহাসিক ঘোষনা দেন। তাঁর ডাকে সারা দিয়ে দেশের সকল আইন শৃংখলাবাহিনী, সাধারণ জনগণ, বুদ্ধিজীবীসহ সকল স্তরের মানুষ যুদ্ধে অংশ গ্রহন করেন বলে উল্লেখ করনে তিনি।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ এখন আবারও পরাধীনতায় নিমজ্জিত হয়েছে। বর্তমান বিনা ভোটের ফ্যাসিস্ট দেশে বাকশাল কয়েম করে জনগণকে জিম্মি করে ফেলেছে। দীর্ঘদিন থেকে নিত্যপন্যেল রাঘামহীন উর্দ্ধগতি কারনের মাুণ দিশেহারা পরেছে। সেইসাথে এই রমজানে মানুষ আরো বিপদে পরেছে। সরকারের ইন্ধনে ব্যবসায়ীরা সিন্ডিকেট কওে সকল নিত্যপন্যের মূল্য বৃদ্ধি করেছে। ফলে মানুষ ইফতার সহ দুবেলা খাবার ক্ষেতে হিমশিম খাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ একণ সময়ের ব্যপার মাত্র।
বিএনপি’র দশ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির চলমান আন্দোলনকে আরো বেগমমান করতে এই রমজানে বিএ্নপি ঘোষিত সকল কর্মসূচীতে সবাই অংশগ্রহন করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি। পরে দোয়া ও মোনাজাত অনুুষ্ঠিত হয়।