বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে বিএনপি নেতা লাল্টুর কন্যার শয্যাপাশে মিলন

  • প্রকাশ সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের বিএনপি নেতা আবু আহম্মেদ লাল্টু’র কন্যা তানজিবা তাসলিম বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২০নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দ্রুত আই.সি.ইউ.তে টান্সফার করেন। বর্তমানে তিনি আই.সি.ইউ.তে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থা বেশ কিছুদিন থেকে চলছে বলে জানান তার পিতা লাল্টু।

বুধবার তাসলিমকে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী মাহনগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর হক রানা, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী। তারা সকলেই অসুস্থ তাসলিমার দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করেন। সেইসাথে পরিবারের সদস্যদের ধর্য্যধারন করার পরামর্শ দেন তিনি।

এদিকে কন্যার সুস্থ্যতার জন্য দোয়া সকলের নিকট দোয়া চেয়েছেন পিতা আবু আহম্মেদ লাল্টু।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin