বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা বিএনপি’র মিছিলে হামলা, আটক সাত, আহত চল্লিশ

  • প্রকাশ সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচীপূর্বক মিছিলে পুলিশ হামলা চালিয়ে সাতজনকে আটক ও চল্লিশজন আহত করেছে বলে জানা গেছে। জীবনযাত্রার অব্যাহত ব্যয় বৃদ্ধি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচী করার লক্ষে নেতাকমীরা রাজশাহী সাগরপাড়া বটতলা মোড়ে সমবেত হলে সেখানে পুলিশ বাধা প্রদান ও ব্যানার কেড়ে নেন বলে জানান নেতৃবৃন্দ।

এরপর তারা সেখান থেকে বাটার মোড়ে মিছিল নিয়ে আসতে শুরু করলে গণকপাড়ার মোড়ে পুলিশ মিছিলে এলোপাতারী লাঠি চার্জ করে নেতাকর্মীদের আটক ও আহত করেন। আটককৃতরা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা বিএনপি’র সদস্য সচিব মোজাফ্ফর হোসেন, চারঘাট ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, রাজশাহী জেলা যুবদলের সদস্য স্বপন, বাগমারা যুবদলের সদস্য মুনিব মহন, চারঘাটের এমদাদুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম।

আহতরা হলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও রবিউল ইসলাম কুসুম জেলা তাতীঁ দলের আহ্বায়ক কুতুবউদ্দিন বাদশা, বিএনপি নেতা জালালুদ্দিন, বাগামারা ছাত্রদল নেতা রাশেদুজ্জামান রাসেল ( হাসপাতালে ভর্তি ও গোদাগাড়ী যুবদল নেতা মিল্টন সহ প্রায় চল্লিশজন।

জেলা বিএনপি সূত্রে জানা যায় অত্র অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, রায়হানুর আলম রায়হান, জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম, মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin