বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৪২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক লীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত ৮১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন। উল্লেখ্য ২০২২ সালের ৪ ডিসেম্বর কাউন্সিলে হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা ডিগ্রি কলেজে এর অধ্যক্ষ তাজবুল ইসলাম সভাপতি ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁনকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রের নির্দেশণা অনুযায়ী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে গত ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়। বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ৩ এপ্রিল আগামী তিন বছরের জন্য রাজশাহী জেলা কৃষক লীগের পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন করেন। এতে করে কেন্দ্রীয় অনুমোদন সাপেক্ষে জেলা কৃষক লীগের কমিটি পেলেন নেতাকর্মীরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিমল সরকার, এন্তাজ আলী, আবুল হোসেন, কাজী শিহাব উদ্দীন তনু, আব্দুল কুদ্দুস খান, আব্দুল মান্নান ও দেওয়ান রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, হাসানুজ্জামান উজ্জ্বল ওআরব আলী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাচ্চু, শফিউল করিম ইমন মন্ডল ও আসাদুল হক দুখু, অর্থ সম্পাদক এনামুল হক মন্ডল, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রিপন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী আবুল হান্নান তংকু ও সমবায় বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম তোতা।

কুটির শিল্প বিষয়ক সম্পাদক জামিল আক্তার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. সাজিদ ইত্তেলাত বীন ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মানিক, কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষি ঋণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নূর হাসান বাবু, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ভূমি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত কচি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম (সাবু), কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মারুফা খাতুন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন লতা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম, সহ-আইন বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক শহিন আলম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রিয়া রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, আব্দুর রাজ্জাক, হেলাল উদ্দীন, মাহবুব হোসেন, মহসিন আলী, শহিদুল ইসলাম, সুফিয়া বেগম, নাজিফা খাতুন লেবু, জাইদুর রহমান, আকবর আলী বিশ্বাস, আব্দুর রাজ্জাক সরকার বাবু, আব্দুর রাজ্জাক, খোকুনুজ্জামান মাসুদ, মাজিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান স্বাধীন, কবি কামাল পারভেজ, আখতার রহমান, আব্বাস আলী, ডা. শফিকুল ইসলাম, রাজিবুল হক রাজিব, নুরুল আমিন মধু, রোকনুজ্জামান রোকন, মহসিন আলী, শাহাবুব আলম, গোলাপ হোসেন, রোজিনা খাতুন, আশরাফ আলী, সরোওয়ারে আলম মানিক, ফিরোজ আহমেদ রানা, মোঃ মাসুম আলম, আব্দুল জলিল, সাদ্দাম হোসেন, রহিদুল ইসলাম শাহী, শফিকুল ইসলাম শাফি, হারুন অর রশিদ রিপন, সালমা, জেবুন নেসা, আলী হোসেন, জমসেদ আলী, তহিদুল ইসলাম, শামীম হোসেন, আফসার আলী, ফিরোজা বেগম।

কমিটি অনুমোদন দিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ঘোষিত কমিটির নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পথ ধরে ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা বাস্তবায়নে ও কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ কৃষক লীগ, রাজশাহী জেলা শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাব্যাক্ত করেন। সেইসাথে তাঁরা কমিটির সকল সদস্যেও মঙ্গল কামনা করেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin