নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচী পালিত হয়। শনিবার বিকেল ৩টার দিকে গ্যাস-বিদ্যুতসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচীতে শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না। মোহনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক মাহবুব আর রহমান এর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য কামরুজ্জামান হেনা। কর্মসূচী সঞ্চালনা করেন মোহনপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব বাচ্চু রহমান।