বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি’র আন্দোলনে দিশেহারা এই সরকার: মিনু

  • প্রকাশ সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি স্বাধীনতার পক্ষের দল। বিএনপি গণতন্ত্রে বিশ^াসী দল। বিএনপি দেশ ও জনগণের উন্নয়নের দল। বিএনপি যখন সরকার গঠন করে দেশ সেবায় নিয়োজিত থাকে, তখন দেশের জনগণ ভাল থাকে। দেশে কোন প্রকার সন্ত্রাস, রাহাজানী, অর্থ সংকট ও দুর্ভিক্ষ থাকেনা বলে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশের ন্যায় রাজশাহী মহানগর রাজপাড়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং সার ও ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুণরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান এই কথা বলেন।

তিনি বলেন, এই সরকারের সময় অতি সন্নিকটে। যে কোন সময়ে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাবে। কারণ বিএনপি’র আন্দোলন দেখে এই বিনা ভোটের সরকার দিশেহারা হয়ে পড়েছে। ভয়ে তারা এখন আইনশৃংখলা বাহিনী দিয়ে বিএনপি’র সকল প্রকার কর্মসূচীতে বাধা প্রদান করছে। কিন্তু বিএনপি আর কোন দলের বা আইন শৃংখলা বাহিনীর চোখ রাঙ্গানীকে ভয় পায়না। এখন যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে বিএনপি’র দশ দফা বাস্তবায়নে সকল নেতাকার্মী ও সাধারণ জনগণকে রাজপথে অবস্থান করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

রাজপাড়া থানা দলীয় কার্যালয়ে আয়োজিন অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা। উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাহবুব সাঈদ টুকু, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচি, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল ও হাশেম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার ও মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ফেরদৌসী।

এছাড়াও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ ও রাজপাড়া ছাত্রদলের আহ্বায়ক রাতুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin