বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বোয়ালিয়া থানা বিএনপি’র, অঙ্গ ও সহযোগি সংগঠনের অবস্থান কর্মসূচী

  • প্রকাশ সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শনিবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালিত হয়। রাজশাহীর ঐতিহাসিক ভূবন মোহন পার্কে আয়োজিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং সার ও ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুণরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দোলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আসলাম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাফিক. বজলুল হক মন্টু, জয়নাল আবেদীন শিবলী ও যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মাহনগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই বিনা ভোটের সরকার আগামীতে সরকার গঠনের জন্য যতই ষড়যন্ত্র করুক আর নীল নকশা আঁকুক, কোন লাভ হবেনা। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এবং সমমনা দলগুলো সরকার পতনের আন্দালনে সোচ্চার রয়েছে। এই আন্দোলন কোনভাবেই এই ফ্যসিস্ট সরকার বন্ধ করতে পারবেনা। জীবন বাজি রেখে সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin