সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলে রাজশাহী জেলা কৃষক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কৃষকদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। সাধারণ সম্পাদক আকুল হোসেন মিঠুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলে যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু, বাগমারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক আব্দুল জলিল, দূর্গাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব মোহাইমিনুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর কৃষক দলের আহ্বায়ক ওছির মোল্লাহ, সদস্য সচিব আব্দুল লতিফ, নওহাটা পৌর আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব মানিক খান, পবা উপজেলা অহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, আজাদ ও আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক জেলা কৃষকদল ও পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান ও কাটাখালী পৌর আহ্বায়ক আরমান আলীসহ কৃষক দল রাজশাহী জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।

কৃষকের স্বার্থে এবং কৃষিকে বাঁচাতে দ্রত সময়ের মধ্যে সারের মূল্য কমানোর দাবী জানিয়ে সভাপতি বলেন, এই সরকারবে আর কোনভাবেই থাকতে দেয়া যাবেনা। ঈদের পরে কেন্দ্রীয় আন্দোলনে সবাইকে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য গত ১০ এপ্রিল ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সারের দাম কেজিতে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। সোমবার কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার উপপ্রধান শেখ বদিউল আলম স্বাক্ষরিত আদেশে এ কথা বলা হয়। দাম বাড়ানোর ফলে এখন ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা, টিএসপি ২৫ টাকা এবং এমওপি ১৮ টাকায় বিক্রি হবে। আর কৃষকদের প্রতি কেজি ইউরিয়া কিনতে ২৭ টাকা গুনতে হবে। প্রতি কেজি ডিএপি ২১ টাকা, টিএসপি ২৭ টাকা এবং এমওপি ২০ টাকা দরে কিনতে পারবেন কৃষকেরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin