সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নানা আয়োজেন ও কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। এই মৎস্য সপ্তাহ শেষ হবে ৫ আগস্ট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ মনিরুল ইসলাম, মৎস্য অধিদফতর রাজশাহী বিভাগের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম।

রাজশাহী বিভাগীয় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা খানমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন ড.অক্ষয় কুমার সরকার, মৎস্য চাষি সাদিকুল ইসলাম ও শ্যামপুর মৎস্যজীবী সমিতির সভাপতি চাহার উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

উপস্থিত বক্তারা বলেন, চাহিদার চেয়ে অনেক বেশী মাছ উৎপাদন হয় রাজশাহীতে। গত ২০২৩-২০২৪ অর্থবছরে এ জেলায় মাছের চাহিদা ছিল ৬৬ হাজার ২০৮ মেট্রিকটন। উৎপাদন হয়েছে এক লাখ আট হাজার ৪৯০ মেট্রিকটন। উদ্বৃত্ত উৎপাদন হয় ৪২ হাজার ২৮২ মেট্রিকটন। এমনিতেই তাজা মাছ উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে দেশের মধ্যে রাজশাহী জেলা প্রথম অবস্থান ধরে রেখেছে উল্লেখ করেন তারা।

বক্তব্য শেষে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন সাঈদ ফিসারিজের স্বত্বাধিকারী মৎস্য চাষী সাদিকুল ইসলাম, মৎস্য চাষী আজিম উদ্দিন, মৎস্য চাষী রফিকুল ইসলাম, মৎস্যজীবী সংগঠক চাহার উদ্দিন, এসিআই গোদরেজ এগ্রোাভেটের স্বত্বাধিকারী ফারায়েজুল হক আনসারী ও সিনিয়র উপজেলা মৎস্য দফতর পবার ক্ষেত্র সহকারী তারিক হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin