বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় চায়ের দোকান ও আ’লীগ নেতার বাড়িতে বাড়িতে কাফনের কাপড়, এলাকাজুড়ে আতঙ্ক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৪২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় এক চায়ের দোকান সামনে কাফনের কাপড়ের টুকরা, গোলাপ জল ও চারটি চিরকুটে (আ, জ, আ, ম) অক্ষর লিখে রেখে গেছেন দুর্বৃত্তরা। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে নওহাটা পৌর এলাকার পাইকপাড়া গ্রামের ইনতাজের মোড়ে অবস্থিত মিনারুলের চায়ের দোকানের সামনে কাফনের সামগ্রী রেখে গেছেন কে বা কাহারা।

এছাড়াও আরো চার আওয়ামী লীগ সমর্থিত নেতার বাড়ির সামনে এসব কাফনের সামগ্রী রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন- নওহাটা পৌর এলাকার বসন্তপুর এলাকার হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা রবিউল। প্রতি জনের বাসার সামনে লাল শপিং ব্যাগের ভেতওে করে এসব ফেলে রেখে গেছেন দুর্বৃত্তরা।

এবিষয়ে ইনতাজের মোড়ে অবস্থিত সালমান স্টোরের সত্ত্বাধিকারী মিনারুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে কে বা কারা তার দোকানের সামনে গোলাপ জল, চারটি শপিং ব্যাগের ভেতর ছোট কাগজের টুকরোতে চারটি (আ, আ, ম, জ) অক্ষর ও চার টুকরো কাফনের কাপড়ে লাল কালি দিয়ে গুণ চিহ্ন দিয়ে ফেলে রেখে যায়। এতে এলাকাবাসী সবাই আতঙ্কে রয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে তা উদ্ঘাটনে কাজ চলছে। এলাকাবাসীকে আতংকিত না হয়ে ধৈর্য্য ধারণের অনুরোধ জানান তিনি। আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে জানেত চাইলে পবা থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ভিকটিমরা পাবা থানায় লিখিত অভিযোগ করে গেছেন। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin