সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের গাছের চারা বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সকল কাজে বারো মাস বর্ষাকালে লাগাই গাছ’ এই স্লোগান নিয়ে রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৭৫০টি গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও রাজশাহী লায়ন্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল মালেক। সামাজিক বনায়ন কার্যক্রম, বন বিভাগ রাজশাহীর সহযোগিতায় এবং সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিসার্স ট্রেনিং কলেজ রাজশাহীর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাসরিন বেগম।

প্রধান অতিথি বলেন, দেশের পরিবেশ রক্ষায় গাছ অতি প্রয়োজন। এছাড়াও অক্সিজেন জীবকুলকে বাঁচিয়ে রাখে। গাছ মানুষের ছাড়া নাইট্রোজেন গ্রহন করে, অন্যদিকে অক্সিজেন ছেড়ে মানুষকে বাঁচিয়ে রাখে। এজন্য প্রতিটি বাড়ির আঙ্গিনায় ও আশে পাশে গাছ থাকা খুব দরকার। তিনি সবাইকে এই মৌসুমে অন্তত তিনটি করে গাছের চারা রোপন করার পরামর্শ দেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন। সেইসাথে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে তিনি রাস্তায় পাশে গাছের চারা রোপন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin