বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পদোন্নতিসহ বিভিন্ন দাবীতে রাজশাহী বেতারের মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতির অবসান ও সংশ্লিষ্ট ইস্যুতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় বাংলাদেশ বেতার রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেতারের বৈষম্য বিরোর্ধী সমন্বয়ক কমিটি। মানববন্বনের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার গনঅভ্যুথ্থানে সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এতে বেতারের বৈষম্য বিরোধী বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

দাবি গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতি অবসান, ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, তথ্য ক্যাডার একীভূতকরণসহ বেতারের নিজস্ব মহাপরিচালক পদায়ন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের বিভিন্ন দাবিসমূহ তুলে ধরা হয়।

অন্যদিকে কর্মচারীদের নিয়োগবিধি অনুযায়ী ব্লক পোষ্টসহ অন্যান্য পদে যথাসময়ে পদোন্নতি প্রদানের দাবি করা হয়। অন্য অনেক ক্যাডারের ৩৭ তম ব্যাচের প্রবেশপদ থেকে পদোন্নতি হলে ও বেতারের এখনো ২৮ তম ব্যাচের সকলের পদোন্নতি হয়নি। মানববন্ধনের মাধ্যমে বেতারের কর্মকতা-কর্মচারীদের সকল বঞ্চনার অবসানে উপর্যুক্ত দাবিসমূহ বাস্তবায়সের প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক উপ-পরিচালক মনিরুল হাসান, সচিব সিরাজুল ইসলাম, সহকারি বেতার প্রকৌশলী সামি হাসান। এসময় বাংলাদেশ বেতার রাজশাহীর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin