বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

শহীদ জিয়াকে মনে রাখতে মুর্তির প্রয়োজন নেই: মিনু

  • প্রকাশ সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলার রাখাল রাজ, উন্নয়নের রুপকার, গণগন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রয়েছেন মানুষের মনের মনিকোটায়। তাঁকে মনে রাখতে কোন মুর্তিরর প্রয়োজন হয়না। তিনি হলেন স্বাধীন বাংলাদেশ গঠনের প্রধান নায়ক। তিনি যদি স্বাধীনতার গোষনা না দিতেন তাহলে বাংলাদেশ নামে কোন ভুখন্ড হতনা। ১৯৭৫ পরবর্তী সময়ে যুদ্ধবিধস্ত দেশকে গড়ে তুলতে শহীদ প্রেসিডেন্ট হাল ধরেছিলেন। ভঙ্গুর দেশকে গড়ে তুলতে তিনি ৪৪ বছর পূর্বে তিনি স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন বলে সোমবার বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, দীর্ঘ পনের দেশ একটি হায়না সরকারের কবলেছিলো। এই পনের বছরে স্বৈরাচার হাসিনা দেশকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছেন। প্রতিটি সেক্টরকে তিনি নষ্ট করে ফেলেছেন। খুনি হাসিনাসহ তাঁর সকল সঙ্গীসাথীরা লুটপাটের রাজস্ব করে গেছে। হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে। সেইসাথে দেশের গণতন্ত্রকে কবর দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। ঐ ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলোনা কারো স্বাধীনতা ।

মিনু বলেন, এই স্বৈরাচার সরকারকে হঠাতে ছাত্র-জনতা এককাতারে এসে আন্দোলন শুরু করলে খুনি হাসিনা শত শত ছাত্র-জনতাকে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে। তিনি হাসিনাকে দেশে এনে বিচারের দাবী জানান তিনি। তিনি বলেন, এখন কথা নয় কাজ করতে হবে। আগামীতে ক্ষমতায় আসলেও সতর্কভাবে দেশ পরিচালনা করতে হবে উল্লেখ করেন। তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। এই সুযোগে কিছু দৃস্কৃতিকারী জমি দখল, বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। কেউ কেউ বিএনপি’র নাম ভাঙ্গিয়ে ঐ সকল কর্মকান্ড করার চেষ্টা করছে। এটা প্রমান হলে সাথে সাথে তাকে আইনের হাতে তুলে দেয়া হবে উল্লেখ করে মিনু সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

বক্তব্য শেষে নেতাকর্মীরা রাজশাহী মহানগরীর অলকার মোড় থেকে র‌্যালি বের করে রানীবাজার হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট দিয়ে কুমার পাড়া হয়ে সোনাদীঘির মোড় দিয়ে ভূবনমোহন পার্কে এসে শেষ করেন।

রাজশাহী জেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ^নাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, বর্তমান আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, জেলা মহিলা দলের সাধারণ স্মপাদক সৈয়দা রোমেনা হোসেন ও সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সহস্্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin