সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন মেনে সমতার ভিত্তিতে সকল অভিন্ন নদীর পানি বন্টনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার সভাপতি ইফতেখারুল আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা শাখার সমন্বয়ক মাহমুদ জামান কাদেরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রাবি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান, আমার দেশ পত্রিকা রাজশাহী ব্যুরো প্রধান মইনউদ্দিন মনির ও সিটি প্রেস ক্লাব রাজশাহী সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ।

মানববন্ধন সঞ্চালনা করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও নদী বাঁচাও আন্দোলন রাজশাহী জেলা শাখার যুগ্ম সম্পাদক ড.সাদিকুল ইসলাম স্বপন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin