বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৈষম্যের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ ও কর্মবিরতী

  • প্রকাশ সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৈষম্যের বিরুদ্ধে ও চাকরি জাতীয় করনের এক দফা এক দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। সকাল সাড়ে ১০টায় নগরীর সিএন্ডবি মোড় এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় থেকে অন্তত তিনশ আনসার সদস্য এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি কালেক্টরেট মাঠের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজ রোড থেকে সিএন্ডবি মোড়ে গিয়ে জমায়েত হয়। সেখানে আনসার সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় তাদের বিক্ষোভ মিছিলটি সাহেব বাজরের দিকে যেতে চাইলে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সিএন্ডবি মোড়েই কর্মসূচী শেষ করতে বলেন। এরপরেও তারা না শুনে বিক্ষোভ মিছিল নিয়ে জিরোপয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সেখান থেকে তারা বলেন, তারাও আইন শৃংখলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। তারা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন অফিসে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া জীবনের ঝুকি নিয়ে তারা নির্বাচনেও নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছেন।

তারা বলেন, সর্বদা কাজ করেও বেতন বৈষম্যের স্বীকার হচ্ছেন। শুধু তাই নয় সামান্য বেতনে এই দুর্মূল্যের বাজারে টিকে থাকা দ্বায় হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তারা তাদের চাকরী জাতীয়করণ করার দাবী জানান। দাবী না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin