সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

স্ত্রীর স্বীকৃতির দাবীতে দ্বারে দ্বারে ঘুরছেন বাগমারার মনোয়ারা

  • প্রকাশ সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৫৩ বার দেখা হয়েছে
A groom holds his bride's hand firmly as they enter into the union of marriage

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারার বিলকুৎসা গ্রামের মনোয়ারা খাতুন(৩০) একযুগ ধরে স্ত্রীর দাবীতে ঘুরছেন আরিফুল এর নিকট। মনোয়ারা বলেন, তারই পারেশল গ্রাম গুপিনাথপুরের আবু মিয়ার ছেলের সাথে ২০১০সালে প্রেমের সম্পর্ক হয়। প্রেম থেকে তাদের বিবাহত্তোর সম্পর্ক গড়ে ওঠে। এর ফলস্বরুপ ২০১২সালে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। তার বয়স এখন ১২ বছর। বার বছর ধরে তিনি মেয়ের পিতার দাবীতে আরিফুলের পিছনে ঘুরলেও আজও স্বীকৃতি পাননি।

মনোয়ারা বলেন, উপায় না পেয়ে তিনি ২০১২সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি থেকে বিাচরের দাবীতে কোর্টে মামলা করেন। মামলা এখনো চলমান রয়েছে। এই মামলা চলাকালীন সময়েই তিনি ২০১৩সালে সিঙ্গাপুরে চলে গেছেন। এখনো তিনি সেখানেই আছেন। তিনি বলেন, পুলিশ এই মামলা নিয়ে অনেক তালবাহানা করেছে। আসামীকে আটক করেও ছেড়ে দিয়েছিলেন সে সময়ে। তিনি একমাত্র কন্যা সন্তানকে নিয়ে মহাবিপদে আছেন। তিনি এখন গ্রামের বাড়িতেই থাকেন। সেলাই করে জীবন নির্বাহ করছেন। সাথে আছেন অন্ধ মা। বাবা অনেক আগেই মারা গেছে।

মনোয়ারা আরো বলেন, আরিফুল সিঙ্গাপুরে যাওয়ার পরেও তিনি বার বার আরিফুলের বাড়িতে যেয়ে তার বাবার নিকট বউমার ও কন্যার দাদার স্বীকৃতি চাইলে তার বাবা বলেন, ছেলে কোনভাবেই মনোয়ারাকে নেবে না বলে জানান। এখনো তাকে স্ত্রীর মর্যাদা দিলে তিনি স্বামীর নিকট যাবেন বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, লজ্জায় ঘৃনায় এক সময় বার বার সুইসাইড করতে চেয়েও পারেননি।

তিনি বলেন, তার মেয়ে এখন পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করছে। আগামী বছর তিনি ক্লাশ সিক্সে উঠবে। এ সময়ে তাকে ভর্তি হতে পিতার নাম ব্যবহার করতে হবে। কিন্তু তিনি বাবার নাম দেবেন কিভাবে। এ নিয়ে নানা দুশ্চিন্তায় আছেন। দ্রুত আরিফুলকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারের দাবী জানান। সেইসাথে তিনি স্ত্রী হিসেবে স্বীকৃতি দাবী করেন।

এবিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্তর্গত মহিলা সহায়তা কর্মসূচী উপপরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবা সুলতানা বলেন, মনোয়ারা খাতুন তার ন্যায্য অধিকার আদায়ে যদি আবারও আরিফুল ও তার বাবাসহ অন্যান্যদের নামে মামলা করতে চান, তাহলে সব ধরনের সহযোগিতা এই প্রকল্পের মাধ্যমে করা হবে। সেইসাথে পুরুষের সাথে বিবাহ পরবর্তী আচরণ পূর্বে না করার জন্য সকল নারীদের আহ্বান জানান এই কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin