বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে নানা আয়োজনে উদযাপিত হলো শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী

  • প্রকাশ সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজন ও উৎসাহের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয় পরমেশ^র ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী। সোমবার সকালে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টের কেন্দ্রীয় হনুমানজিউর মন্দিরের সামনে অনুষ্ঠানের শুরুতে চন্ডিপাঠ ও গিতা যজ্ঞের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। সেইসাথে বানভাসীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার অসীম কুমার।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা। উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, মহানগরের সাংগঠনিক সম্পাদক সুব্রত রায় ও রাজশাহী ইসকন এর অধ্যক্ষ রামেশ^র গৌর দাস। এছাড়াও অত্র অত্র ফ্রন্টের অন্যান্য সদস্য, বিভিন্ন মন্দিরে পুরোহিত ও সনাতন ধর্মের শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে অশোক কুমার সাহা বলেন, দীর্ঘ সতের বছর তারা এই ভাবে কোন অনুষ্ঠানে আসতে পারেননি। তারা জাতীয়বাদী দল বিএনপি সমর্থক হওয়ায় বিগত আওয়ামীলীগ সমর্থিত কমিটি তাদের কোন কর্মসূচীতে ডাকতো না। তারা নিজের মত করে করতো। এখন সুযোগ এসেছে। পুর্বের কমিটির সবাই পালিয়ে গেছে। তারা এই দিনে কোন প্রকার কর্মসূচী দিতে পারেনি। সেইসাথে রাস্তায় নামতে সাহস পায়নি। আমাগীতেও পারবেনা বলে উল্লেখ করেন তিনি।

আলোচনা সভা শেষে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার থেকে সোনাদীঘি দিয়ে রানীবাজার হয়ে সাগরপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সভাস্থলে গিয়ে শেষ করেন। সেখানে সবাই মিলে নেচে গেয়ে দিনটি উদযাপন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin