বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে চার থানা বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পহেলা সেপ্টেম্বর বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ লক্ষে রাজশাহী মহানগর চারটি থানা বিএনপি’র আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রাজশাহী মহানগরীর শাহ্ মখ্দুম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় শালবাগান পার্টি অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন, ২৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার আজিম আযব, ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামারুজ্জামান মিলন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক পরাগ, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, শাহ্ মখ্দুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন সহ মহানগর ও জেলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গত মাসের ৫তারিখ। এই স্বাধীন দেশে আজ তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন। এই স্বাধীনতাকে যেন কোন স্বৈরাচার আবার নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু তাইনয় আওয়ামী লীগের সাথে কোন প্রকার সখ্যতা ও আঁতাত করলে সেই নেতাকর্মীকে ছাড় দেয়া হবেনা। সেইসাথে তাদের বহিস্কার করা হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। আর এই নির্দেশনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে উল্লেখ করেন তারা।

বক্তব্য শেষে বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত কোকো, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ নিহত ও আহত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, ও কোটা বৈষম্য ও সরকার পতনের একদফা আন্দোলনে নিহত ও আহতের সুস্থ্যতা ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin