বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি

  • প্রকাশ সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মা নদীর চরমাজারদিয়ারে নৌকা ডুবে নিখোজ ৪ জন কে সোমবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি। রোববার সন্ধ্যা ৭ টার দিকে নৌকা ডুবির পর স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকাল ৬ টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা যোগ দেন। বেলা ১১টার তারা উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই ফিরে আসেন। নিখোঁজরা হলেন, চরমাঝারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একে এম মুর্শেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আপাতত অভিযান আর চালানো হবে না। এর আগে রোববার সন্ধ্যা ৭ টার দিকে পদ্মা নদী দিয়ে একটি ছোট নৌকায় ১৬ জন যাত্রী কাজ করে ফিরছিলেন। এসময় চর মাঝারদিয়ার ঘাটের কাছাকাছি আসলে নৌকা টি ঢুবে যায়। বাকিরা সাতার কেটে পাড়ে আসতে পারলেও ৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সবাই চরমাঝারদিয়ার বাসিন্দা বলে জানান তিনি।

এদিকে সন্তানদের খোঁজে মরিয়া উঠেছেন স্বজনরা। তাঁরা তিনরাত নদীরপাড়ে ভীর করছেন। তাদের আহাজারীতে ভারি হয়ে উঠেছে নদী পাড়। যে কোন মূল্যে তারা তাদের পরিবারের সদস্যর লাশটা ফিরে পেতে চান। কর্মক্ষম ব্যক্তিদের হারিয়ে তারা পাগলের মত হয়ে পড়েছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin